শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » সালিশের ১৩ বছরের কিশোরীকে বিয়ে করেন চেয়ারম্যান, ৭ জনের বিরুদ্ধে মামলা


সালিশের ১৩ বছরের কিশোরীকে বিয়ে করেন চেয়ারম্যান, ৭ জনের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৬.২০২১

ডেস্ক রিপোর্ট:

পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রেমের সম্পর্কের ঘটনায় সালিশে বৈঠকে কিশোরীকে বিয়ে ও তালাক দেয়া এবং প্রেমিককে মারধরের ঘটনায় অভিযুক্ত কনকদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৮ জুন) সকালে আহত যুবক রমজান হাওলাদারের বড় ভাই হাফেজ মো. আল ইমরান বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেনের আদালতে মামলাটি করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মো. আল আমিন বলেন, আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩০ দিনের মধ্যে জেলা পিবিআই প্রধানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ইউনিয়ন চেয়ারম্যান তার ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি নাবালিকা মেয়েকে জেনেশুনে জোরপূর্বক বিয়ে করেন এবং তার প্রেমিককে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। পরে ওই যুবক বিষ খেয়ে খুনের চেষ্টা চালায়।

এ ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে চেয়ারম্যান ওই কিশোরীকে তালাক দেন। এই ঘটনায় চেয়ারম্যানসহ তার ৫ সহযোগী এবং নিকাহ রেজিস্ট্রার ও কাজী মাওলানা মো. আইয়ুবকে আসামি করা হয়েছে। আদালতে কিশোরী নাজমিন আক্তারের (১৩) জন্ম সনদ এবং রমজান হাওলাদারের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি