বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় দিনমজুর ও পঙ্গুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সেনাবাহিনী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৭.২০২১

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় কর্মহীন দিনমজুর, পঙ্গু ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী,কুমিল্লা এরিয়া।

বুধবার (৭ জুলাই) বুড়িচং উপজেলার বেড়িবাঁধ এলাকা ও আবিদপুর গ্রামে প্রকৃত অসহায়দের খুঁজে বের করে খাদ্যসামগ্রী বিতরণ করেন কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন ৩১ বীরের মেজর সাজ্জাদ শহীদ।

ত্রাণ সহায়তার পাশাপাশি অসহায়দের মাঝে মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এছাড়া সেনানিবাস এলাকায় দায়িত্বরত ম্যাজিষ্ট্রেটের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সেনাবাহিনী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি