স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৩১ জন, আদর্শ সদরের ৫ জন, সদর দক্ষিণে ৯ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রহ্মণপাড়ায় ৮ জন, চান্দিনায় ৪ জন, চৌদ্দগ্রামে ৩৩ জন, দেবীদ্বারে ৭ জন, দাউদকান্দিতে ১ জন, লাকসামে ১১ জন, লালমাইয়ে ৫ জন, নাঙ্গলকোটে ৩ জন, বরুড়ায় ১৭ জন, মনোহরগঞ্জে ১ জন, মুরাদনগরে ১৯ জন, মেঘনার ১৫ জন, তিতাসে ৮ জন এবং হোমনার ৮ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৫৬৪ জনে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চৌদ্দগ্রামের একজন ও মুরাদনগরের একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮৭১ জনে।


















































