কুমিল্লার বরুড়া উপজেলায় ফেয়ার হসপিটালের অন্যতম উদ্যোক্তা ও নির্বাহী উপদেষ্টা ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে লাঞ্ছিত ও হাসপাতাল ভাংচুর করে দখলের চেষ্টা করছে সালেহ উদ্দিন ও তার সাথে কিছু প্রভাবশালি ব্যক্তি। এছাড়া নিয়ম অনুযায়ী কমিটি গঠনও করছে না নির্বাচন কমিশন। এমনই অভিযোগ করেছে ডা. মোহাম্মদ ইকবাল হোসেন ও তাঁর সাথে থাকা অধিকাংশ হাসপাতালের পরিচালক। এ ঘটনায় সুষ্ঠু সমাধান চেয়ে গত ১৪ অক্টোবর বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ ও ১৭ অক্টোবর ২০২১ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিসুল ইসলামের কাছে আবেদন করেছেন তারা। সব দিক থেকে ফেয়ার হসপিটালের ভবিষ্যত এখন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।
ফেয়ার হসপিটালের অন্যতম উদ্যোক্তা ও নির্বাহী উপদেষ্টা ডা. মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ডাক্তার হওয়ার পর ২০০১ সাল থেকে আমি আমার উপজেলায় চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছি। ২০০৯ সালে আমি কতিপয় ব্যক্তির উদ্যোগে মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে বরুড়ায় ফেয়ার হসপিটাল প্রতিষ্ঠিত করি। হসপিটালটি দীর্ঘদিন যাবত সুনামের সাথে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। একটি নির্দিষ্ট নীতিমালা মেনে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। নীতিমালায় হসপিটাল পরিচালনার জন্য একটি সাধারণ পরিষদ, উপদেষ্টা পরিষদ, নির্বাচন কমিশন ও নির্বাহী পরিষদ থাকার বিধান আছে। হসপিটালের সুষ্ঠু পরিচালনা ও রোগী বৃদ্ধির লক্ষ্যে আমি বিভিন্ন সময় বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন জনের কাছে পরিচালক হওয়ার প্রস্তাব পাঠিয়েছি। কিছু কিছু পরিচালক হসপিটাল কাজের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে পরিচালক হয়েছে। এরপর ২০১১-১২ সালের কমিটি গঠনের সময় হসপিটালের পরিচালকদের মধ্যে গ্রæপিংয়ের চেষ্টা করা হয়। এমতাবস্থায় কমিটি গঠনের প্রক্রিয়া বন্ধ রেখে হসপিটাল পরিচালনার নীতিমালা সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন করা হয় এবং সে মোতাবেক হসপিটাল পরিচালিত হয়ে আসছে।
২০১২-১৩ মেয়াদে ৭ সদস্যের, ১৩-১৪ মেয়াদে ৮ সদস্যের, ১৪-১৬, ১৬-১৮ মেয়াদে ১০ সদস্যের কমিটির মাধ্যমে হসপিটাল পরিচালিত হয়। কমিটির সদস্য সংখ্যা কত হবে তা সাধারণ সভায় অনুমোদন করা হয় এবং পরবর্তীতে কমিটি গঠিত হয়। হসপিটালের অধিকতর প্রচার ও রোগী বৃদ্ধির লক্ষ্যে, দুই জন প্রচার ও গনসংযোগ পরিচালকের পদ বৃদ্ধি করে নির্বাচনের মাধ্যমে ২০১৮-২০ মেয়াদে ১২ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ গঠন করা হয়।
বিগত ১০ সেপ্টেম্বর ২০২০ ইং নির্বাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হলে বিধি অনুযায়ী একইদিনে পরিচালক জাকির হোসেন (আনু) এর সভাপতিত্বে পরবর্তী নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে পরিচালকগনের গোপন ভোটে পরিচালক জাফর উল্লাহ চৌধুরী (ইউপি চেয়ারম্যান) প্রধান এবং পরিচালক সেলিম জাহাঙ্গীর ও পরিচালক পারভেজ হোসেন নির্বাচন কমিশনার নিযুক্ত হন। বিধি অনুযায়ী একই তারিখে আমি পরিচালকগনের সর্বসম্মত মতামতে নির্বাহী পরিষদের উপদেষ্টা নির্বাচিত হই।
প্রতিষ্ঠালগ্ন থেকে নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে বিধি অনুযায়ী নির্বাহী পরিষদ গঠন করে আসছে। নির্বাহী পরিষদের অন্যান্য পদসমূহ পূরণ করার জন্য বিগত ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে পরিচালক সালেহ উদ্দিনের নেতৃত্বে পরিচালক আবদুল আউয়াল, বিএম মহসিন, বাবুল হোসেনসহ কয়েকজন পরিচালক নির্বাহী পরিষদ গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে সভাস্থল ত্যাগ করে নির্বাহী পরিষদ গঠন প্রক্রিয়া বাধাগ্রস্থ করেন এবং দীর্ঘ সময় তাদের জন্য অপেক্ষা করে গভীর রাতে সভা মুলতবি করা হয়।
নির্বাচন কমিশন নিজেদের মধ্যে ও পরিচালকগনের সাধারণ সভায় দফায় দফায় মিটিং করেও অদ্যাবধি নতুন নির্বাহী পরিষদ গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন নাই। নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বরের ১৫-২৫ তারিখের মধ্যে নির্বাহী পরিষদের অন্যান্য পদসমূহ নির্বাচিত হবেন। পরবর্তী সাধারণ সভায় পরিচালক মনিরুজ্জামানের আলোচনা ধরে পূর্ববর্তী কমিটি দায়িত্ব পালন করে যাওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তী সাধারণ সভায় পরিচালক হাফেজ মোশাররফ হোসেন সাহেবের প্রস্তাবনায় পূর্ববর্তী কমিটির মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন বৃদ্ধির সিদ্ধান্ত হয়। এমতাবস্থায় প্রাক্তন অর্থ পরিচালক সাধারণ সভার সিদ্ধান্ত মেনে বিগত ২০২০ সালের ২৫ ডিসেম্বর হতে দায়িত্ব পালন থেকে বিরত থাকেন।
বিগত চলতি বছরের ৭ মে আমি ফেয়ার হসপিটাল মেসেঞ্জার গ্রæপে পরিচালকদের উদ্দেশ্যে নোটিশ প্রদান করি। নোটিশে উল্লেখ করি- রমজানের মাগফিরাতের সময়ে মহান রাব্বুল আলামীন সকলকে ক্ষমা করুন। লকডাউনের কারণে গত সাধারণ সভা করা যায়নি। জরুরী সাধারন সভাও করা যায়নি। ইফতার মাহফিলের সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়ন করা যায়নি। পরবর্তী সাধারণ সভা চলতি বছরের ১৩ মে। লকডাউন ও ঈদেও দিন বা ঈদের পূর্ব দিনের কারণে এ সভাও করা হবেনা। নীতিমালা অনুযায়ী সাধারণ সভায় পূর্ববর্তী মাসের হসপিটালের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন হয় এবং লভ্যাংশ প্রদান করা হয়। সাধারণ সভা না হওয়ার কারণে আয়-ব্যয়ের হিসাব অনুমোদন না হওয়ায় লভ্যাংশ প্রদান সম্ভব হচ্ছে না। নির্বাহী পরিষদের অন্যান্য পদসমূহ শূন্য থাকায় চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব ম্যানেজার নির্বাহী পরিষদের উপদেষ্টার নিকট উপস্থাপন করেন। চলতি বছরের ১ এপ্রিল হতে প্রাক্তন অর্থ পরিচালক আবদুল হাই ফরহাদ আয়-ব্যয়ের হিসাব নিচ্ছেন।
এমতাবস্থায় ম্যানেজার আয় -ব্যয়ের হিসাব নির্বাহী পরিষদের উপদেষ্টার নিকট উপস্থাপন করতে পারেন নাই। প্রতি ঈদে হসপিটাল পরিচালকগনকে সাধারণ সভার অনুমোদনে ঈদ উৎসব বোনাস দিয়ে এসেছে। সাধারণ সভা না হওয়ায় এবং আয়-ব্যয়ের হিসাব প্রাক্তন অর্থ পরিচালক আবদুল হাই ফরহাদ সাহেবের নিকট থাকায় স্টাফ বেতন-বোনাস, পরিচালকগনের লভ্যাংশ- ঈদ বোনাস কিভাবে পেতে পারেন এ বিষয়ে সকল পরিচালকগনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য আহবান করেছি।
চলতি বছরের ৯ মে আমি ফেয়ার হসপিটাল মেসেঞ্জার গ্রæপে পরিচালকদের উদ্দেশ্যে আরেকটি নোটিশ প্রদান করি। নোটিশে উল্লেখ করি – করোনা মহামারী পরিস্থিতিতে হসপিটালের সাধারণ সভা করা সম্ভব না হওয়ায় প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ছাড়া লভ্যাংশ ও ঈদ বোনাস কিভাবে পরিচালকগন পেতে পারেন- এ বিষয়ে মতামত প্রদান করার আহবান জানানো হয়েছিল। এ বিষয়ে সুস্পষ্ট কোন মতামত পাওয়া যায়নি। এমতাবস্থায় আয়-ব্যয়ের হিসাব পরবর্তী সাধারণ সভায় অনুমোদন হবে সাপেক্ষে ম্যানেজার আমজাদ হোসেন সাহেবের নিকট থেকে গ্রহণ করার প্রস্তাব করেছি।
করোনার দ্বিতীয় ধাপে হসপিটালের ইনকাম নিন্মগামী হওয়ায় এবং স্টাফ ও সেবা গ্রহীতাদের মধ্যে করোনা সংক্রমণ বিস্তাররোধে নির্বাহী পরিষদ না থাকায়, পরিষদের উপদেষ্টা হিসেবে আমার নির্দেশনায় ম্যানেজার আমজাদ হোসেন হসপিটালের কিছু সংখ্যক স্টাফকে ছুটি এবং পরবতীতে সবকিছু স্বাভাবিক হলে ছুটি দেওয়া স্টাফদের অগ্রাধিক ভিত্তিতে পুনরায় কাজে নিযুক্ত করা হবে মর্মে নোটিশ প্রদান করি।
নির্বাহী পরিষদ না থাকায় কিছু পরিচালক সিন্ডিকেট তৈরী করে হসপিটালে বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে। বিগত চলতি বছরের ১৬ এপ্রিল বিকেলে ফ্রেন্ডস ব্লাড ব্যাংক নামক একটি স্বেচ্ছায় রক্তদান সামাজিক সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে কুরআন শরীফ ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সকল প্রকার স্বাস্থ্য – বিধি মেনে আমি নিজের জন্য একটি কুরআন শরীফ গ্রহণ করি এবং টোকেন হিসেবে দুইজনকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বাকি কুরআন শরীফ ও ইফতার সামগ্রী সংগঠনের সদস্যের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা ও ব্যক্তিকে ব্যক্তিগতভাবে বিতরণ করা হয়। ইফতার সামগ্রী ও কুরআন শরিফ বিতরণ শেষে আমি হসপিটালের করিডোরে আসলে, আমার এলাকার একজন পরিচিত রোগী তাঁর নিকট একটি প্রেসক্রিপশন দেখিয়ে অভিযোগ করে যে, কামরুল বলছে আপনি হসপিটালে নাই এবং রোগী দেখেন না। তখন আমি কামরুলকে ডাকি এবং কেন আমার উপস্থিতিতে বলা হল আমি নাই, রোগীকে কেন অন্য ডাক্তার দেখানো হল এবং ম্যানেজার তাকে ছুটি দেওয়ার পরও কেন হসপিটালে অবস্থান করছিলো সে বিষয়ে জানতে চাই। একই সময়ে হসপিটালের করিডোরে একই রকমের অনেকগুলো পেস্টুন এলোমেলো করে লাগানো দেখে সেগুলো ঠিক করে লাগাতে বলে চলে যাই। পরবর্তী সালেহ উদ্দিনসহ কয়েকজন পোস্টার ছিড়ে কামরুলকে দিয়ে মিথ্যা বক্তব্য রেকড করে গণমাধ্যমে প্রচার করে। যা পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাও তদন্তে অসত্য প্রমানিত হয়।
প্রতিষ্ঠাকাল থেকেই বিভিন্ন সময়ে কুচক্রীমহল কতৃক আমি এবং ফেয়ার হসপিটাল প্রতিহিংসা ও ষড়যন্ত্রের স্বীকার হয়েছি। কিছুদিন যাবত একটি স্বার্থান্বেষী চিহ্নিত -অচিহ্নিত কুচক্রীমহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, শারীরিক, অর্থনৈতিক, পেশাগত ও মানসিকভাবে লাঞ্চিতসহ জীবননাশের হুমকি প্রদান করে আসছে। চলতি বছরের ১৭ এপ্রিল পরিচালক মো. সালেহ উদ্দিনের আত্মীয় পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তি ০১৭১৬২৮৪৭৭৪ নাম্বার থেকে আমাকে সরাসরি ফোনে হুমকি প্রদান করে। সে কল রের্কডও সিডি করে সংরক্ষন করে রেখেছি।
চলতি বছরের ১৮ এপ্রিল হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত নো মাস্ক নো টাস্ক পোস্টার ছিড়ে পরিচালক মো. সালেহ উদ্দিনের দোকানের সামনের ডাস্টবিনের পাশে ফেলে ছবি তুলে ছুটিকৃত স্টাফ কামরুল হাসানকে দিয়ে পরিচালক মো. সালেহ উদ্দিনের রুমে কয়েকজন পরিচালকের উপস্থিতিতে মিথ্যা ভিডিও বক্তব্য রেকর্ড করিয়ে Md Ekram ফেইজবুক আইডি ও পরবতীর্তে অনলাইন টিভি, স্থানীয় পত্রিকা ও ভূয়া ফেইজবুক আইডি থেকে প্রচার করে যাহাতে পরিচালক বিএম মহসিনের কন্ঠ শোনা যায় এবং এ ভিডিওতে আবদুল আউয়াল বক্তব্য প্রদান করে। ১৮ এপ্রিল ফেসবুকে এ বিষয়টি প্রচার হলে আমি সাথে সাথেই প্রাক্তন স্টাফ কামরুলকে ডাকার জন্য পরিচালক আবদুল্লাহ আল মামুনকে অনুরোধ করি। কামরুল হসপিটালের বাহিরে গিয়েছে- ম্যানেজার আমজাদের বরাত দিয়ে আবদুল্লাহ আল মামুন আমাকে জানান। পরবর্তীতে সে তার বকেয়া বেতন ও অন্যান্য পাওনা – দেনা ও দায়িত্ব কাউকে বুঝিয়ে না দিয়ে হসপিটাল ত্যাগ করে। এরই মধ্যে পরিচালক আবদুল আউয়াল নিজ স্বাক্ষরে কামরুলের বকেয়া টাকা ও প্রভিডেন্ট ফান্ডের টাকা বিধি বর্হিভুতভাবে উত্তোলন করে।
এরই মধ্যে তড়িঘড়ি করে চলতি বছরের ২০ মে ফেয়ার হসপিটাল মেসেন্জার গ্রুপে হসপিটালের নীতিমালা বর্হিভূতভাবে ব্যবস্থাপনা কমিটির নামের তালিকা প্রকাশ করে এবং তাহাতে আমি অবাক হই। কারন- ১। ফেয়ার হসপিটালের পরিচালনার নীতিমালায় কোথাও ব্যবস্থাাপনা কমিটির উল্লেখ নাই ২। কমিটিটি অসম্পূর্ণ ৩। নীতিমালা অনুযায়ী পদ বিন্যাস নাই ৪। কমিটির নামের তালিকার কোন কোন সদস্য নিজেরাই অবগত নন ৫। যে সকল পরিচালকগন বিভিন্ন পদে দায়িত্ব পালন করার জন্য নমিনেশন কিনেছেন তাদের সকলের সাথে সমন্বয় করা হয় নাই।
চলতি বছরের ৬ মে রোগী দেখার জন্য হসপিটালে আসার সিদ্ধান্ত জানালে অজ্ঞাত পরিচয়ে তিন ব্যক্তি আমার চেম্বারে এসে আমার অনুপস্থিতিতে হসপিটালের স্টাফ আমজাদ হোসেন ও আবুল কালামের সামনে আমাকে শারীরিক লাঞ্চিত করার হুমকি প্রদান করে। যার ফলে আমি চেয়ার করতে পারিনি এবং হসপিটালে রোগী দেখা বন্ধ রাখি।
এমতাবস্থায় পরিচালকগন করোনা মহামারীজনিত লকডাউনের চলতি বছরের ১০ জুন উপজেলা নির্বাহী অফিসার, বরুড়ার লিখিত অনুমতি নিয়ে পরিচালকগন নিয়মিত সাধারণ সভায় মিলিত হয়। কিন্তু নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ, পরিচালক সালেহ উদ্দিনসহ কয়েকজন পরিচালক সভায় অনুপস্থিত থাকে। উপরন্তু, সভা শুরুর ঠিক পূর্বমুহুর্তে পরিচালক সালেহ উদ্দিনের আবেদনে সভা বন্ধ রাখার একটি নোটিশ ফেয়ার হসপিটাল মেসেন্জার গ্রুপে দৃষ্টিগোচর হয়।
এমতাবস্থায় পরিচালকগনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি বর্তমান সম্মানিত কাউন্সিলর ৩ নং ওয়ার্ড, বরুড়া পৌরসভা জনাব মোঃ শাহজাহান সাহেব পরিচালকদের কথা শোনেন এবং চলতি বছরের ১৭ জুন বেলা ৩:০০ ঘটিকায় সকল পরিচালককে নিয়ে হসপিটালের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করলে পরিচালকগন আইনের প্রতি শ্রদ্ধা রেখে হসপিটালের নিয়মিত মাসিক সাধারণ সভা করা থেকে বিরত থেকে নীতিমালা এবং উপস্থিতি স্বাক্ষর করে সভাস্থল ত্যাগ করেন। কিন্তু চলতি বছরের ১৬ জুন পরিচালকগনের নিকট পাঠানো এক চিঠিতে তিনি জানান, করোনা মহামারীজনিত লকডাউনের মেয়াদ বৃদ্ধি হওয়ায় প্রশাসনের সাথে আলোচনা করে পরবর্তীতে মিটিংয়ের তারিখ নির্ধারণ করবেন।
চলতি বছরের ১০ জুন আতিক উল্লাহ (০১৮৩৬৮৯৪৯২৮) আমার বিরুদ্ধে জেলা প্রশাসক, কুমিল্লা বরাবর হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত নো মাস্ক নো টাস্ক পোস্টার ছিড়ে একটি অভিযোগ দায়ের করে যাহা আমি বিশ্বস্থসূত্রে অবগত হই এবং বিষয়টি নিয়ে আতিক উল্লাহ ও তাঁর ঘনিষ্টজনের সাথে কথা বলি এবং চলতি বছরের ১৭ জুন অভিযোগটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে বলে জানতে পারি। দীর্ঘ তদন্ত শেষে দুইটি পৃথক প্রতিবেদনে গত (৯ সেপ্টেম্বর ২০২১) তারিখে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম এবং গত (১২ সেপ্টেম্বর ২০২১) তারিখে বরুড়া থানার সাব-ইনফেক্টর (নিরস্ত্র) মিজানুর রহমানের কতৃক স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি অসত্য প্রমানিত হয়।
এরইমধ্যে বিগত চলতি বছরের ১৭ জুন ফেয়ার হসপিটাল মেসেন্জার গ্রুপে পরিচালক সালেহ উদ্দিন কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিলকৃত একটি দরখাস্তে হসপিটালের সাধারণ সভা বন্ধের নির্দেশ সম্বলিত চিঠি ফেয়ার হসপিটাল মেসেন্জার গ্রুপে এবং হাসপাতালের করিডোরে দরজায় টানিয়ে দেয়।
একই তারিখে সালেহ উদ্দিনের নেতৃত্বে বহিরাগত ককেয়কজন লোক নিয়ে আমাকে চেম্বারে যাওয়া থেকে বিরত রাখতে হসপিটালের সামনে কতিপয় ব্যক্তিসহ অবস্থান করে এবং হসপিটালের পরিচালক মোঃ মনিরুজ্জামানের নিকট আমাকে শারীরিক লাঞ্চিত করার হুমকি প্রদান করে।
এ সকল ঘটনার পরেও যখন হসপিটালের অবস্থা খুব খারাপ তখন পরিচালক জাকির হোসেন আনু, মনিরুজ্জামান, আবদুল্লাহ আল-মামুন, শামীম, আমান উল্লাহ আমানের অনুরোধে আমি হসপিটালের স্বার্থে চলতি বছরের ২৮ জুন থেকে চেম্বার করার সিদ্ধান্ত নেই। চেম্বার করার বিষয়টি ফেয়ার হসপিটালের ফেইজবুক আইডিতে প্রচারের জন্য পোষ্ট করলে আজিজকে সালেহ উদ্দিন ফোন দিয়ে ডিলেট করার জন্য চাপ সৃষ্টি করে। তখন আজিজ পোষ্ট ডিলেট করার বিষয়ে অপরগতা দেখিয়ে ফেইজবুকের ইউজার আইডি সালাউদ্দিনের মেসেঞ্জারে দিয়ে দেয়। একই সাথে পরিচালক সালাউদ্দিন, হসপিটালের মার্কেটিং অফিসার আবুল কালাম ও ও বায়েদকে আমার চেম্বার করার বিষয়টি প্রচার করতে নিষেধ করে।
চেম্বার করার উদ্দেশ্যে চলতি বছরের ২৭ জুন রাত আনুমানিক ৮ ঘটিকায় হসপিটালে আসলে আমাকে রুমে প্রবেশ করতে বাধা প্রদান করার লক্ষ্যে তালা পরিবর্তন করে নতুন তালা লাগিয়ে রুম বদ্ধ রাখে। পরে সালাউদ্দিন নাইট গার্ডের মাধ্যমে মনিরুজ্জামানের কাছে চাবি পাঠালে আমি রুমে প্রবেশ করি। ঐ সময় হসপিটালে সালাউদ্দিনের রুমে কিছু সংখ্যক পরিচালক উপস্থিত ছিলো। আমি রুমে প্রবেশ করে সবাইকে আমার রুমে আশার জন্য বললে তারা হসপিটাল ত্যাগ করে।
বিগত চলতি বছরের ১০ জুলাই আমার নির্দেশে মনিরুজ্জামান হসপিটালে ডাকাতি করেছে এইরকম একটি অভিযোগ সালাউদ্দিন বাদী হয়ে বরুড়া থানায় দায়ের করে। হসপিটালের নীতিমালা না মেনে নির্বাচন কমিশনারগণ হসপিটালের ম্যানেজারের কাছ থেকে ৩০ হাজার টাকা সম্মানী গ্রহন করে। হসপিটালের নিজস্ব নামে ব্যাংক হিসাব চালু থাকা সত্বেও হসপিটালের বিধি বর্হিভুতভাবে সালাউদ্দিন, আউয়াল, আবদুল হাই ফরহাদ নিজ নামে ব্যাংক হিসাব খোলে। হসপিটালের বিধি বর্হিভুতভাবে আউয়াল কর্মচারীদের নিয়োগ, নিয়োগ বাতিলসহ হসপিটালের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এমনকি পরিচালকগণকে মাসিক সাধারণ সভায় অংশগ্রহনে বিরত রাখার চেস্টা করেছে।
এ সকল অনিয়মের বিষয়ে এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার ঠিক রাখতে নির্বাহী পরিষদের অন্যান্য পদসমূহ পুরন করার জন্য নিবার্চন কমিশনের প্রধান জাফর উল্লাহ চৌধুরীর সাথে মুঠোফোনে এবং সরাসরি যোগাযোগ করেছি। বিগত চলতি বছরের ৯ সেপ্টেম্বর হসপিটালের নিবার্হী পরিষদ গঠন সম্পন্ন করার জন্য প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি প্রদান করেছি। একই তারিখে ১৫-২৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে বার্ষিক সাধারণ সভায় নির্বাহী পরিষদ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে মাসিক সাধারণ সভা মূলতবি করা হয়। বিগত চলতি বছরের ১১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মুঠোফোনে অসংখ্যবার চেষ্টা করে যোগাযোগ করতে না পারায় হসপিটালের কয়েকজন পরিচালকের সাথে কথা বলে ২৪ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর বার্ষিক সাধারণ সভার দিন ধার্য্য করি। বিশের অধিক পরিচালক গত ২৩ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার জাফর উল্লাহ চৌধুরীর বাড়িতে যান এবং আমাকে মিটিং না করার পরামর্শ দেন। এমতাবস্থায় বার্ষিক সাধারণ সভায় বাতিল হয়। এবতাবস্থায় বিগত ২৬ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার জাফর উল্লাহ চৌধুরীকে নির্বাহী পরিষদের অন্যান্য পদসমূহ প্রসঙ্গে চিঠি প্রদান করি। তিনি এ বিষয়ে আমার সাথে কোন যোগাযোগ করেননি।
দীর্ঘদিনের ধারাবাহিক ঘটনা জেরে, চলতি বছরের গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার ফেয়ার হসপিটালের র্নিধারিত মাসিক জিএম মিটিং সন্ধ্যা ৬: ০০ ঘটিকায় শুরু হয়। মিটিং শুরুর দিকে আমি বক্তব্য প্রদান করতে দাড়ালে সাবেক এমডি. সালেহ উদ্দিন পূর্ব পরিকল্পিতভাবে আমার উপর উপস্থিত ৫০ থেকে ৬০ জন পরিচালকের সম্মুখে অতর্কিত হামলা চালিয়ে মুখে ও শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে এবং সালেহ উদ্দিনের পক্ষভ‚ক্ত সন্ত্রাসী দিয়ে হামলার করে হসপিটালের চেয়ার, টেবিল, টিভি, মূল ফটকের গ্লাসসহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে, আমার অফিসের সিসি ক্যামেরা ও ডিভিয়ার সেট, চেম্বার থেকে ল্যাপটপ নিয়ে যায়। সালেহ উদ্দিন ও তার সহযোগীরা ৯৪ জন মালিকাধীন ফেয়ার হসপিটালটি কতিপয় কয়েকজন রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করে নেওয়ার পায়তারা করিতেছে। এ বিষয়ে পরিচালক পক্ষে মোস্তফা কামাল বাদী হয়ে ঘটনার সুষ্ঠ বিচার দাবি করে বরুড়া অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
উল্লেখ্য, অধিকাংশ পরিচালকের গনস্বাক্ষরিত কপিসহ পরিচালকগণের পক্ষে জাকির হোসেন আনু চলতি বছরের ২৪ জুন উপজেলা নির্বাহী অফিসার কুমিল্লা বরুড়া বরাবর সুষ্ঠভাবে হসপিটাল পরিচালনা ব্যবস্থা গ্রহনে সহযোগীতা করার লিখিত আবেদন করেন। এছাড়াও আমি ব্যক্তিগতভাবে ইউএনও, অফিসার ইনর্চাজ, স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গদের প্রতি প্রতিষ্ঠানের সমস্য সমাধানের লক্ষ্যে সহযোগীতা চেয়েছি। এ বিষয়ে পরিচালক পক্ষ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করে বরুড়া অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এছাড়া বরুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর এ হসপিটালের সমস্যাবলির সুষ্ঠু সমাধানের জন্য লিখিত আবেদন করেছি। এর আগে ২৪ জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর সুষ্ঠভাবে হসপিটাল পরিচালনা ব্যবস্থা গ্রহণের জন্য সহযোগীতা চেয়ে লিখিত আবেদন করেন।
চলতি বছরের ১৪ অক্টোবরের হামলার ঘটনার বিচার দাবী করে ও হসপিটালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার লক্ষে নির্বাচন প্রক্রিয়ায় পূনরায় কমিটির করার বিষয়ে অধিকাংশ পরিচালকের গনস্বাক্ষরিত কপিসহ পরিচালকগণের পক্ষে মোস্তফা কামাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সমস্যা সমাধানের আবেদন করেন। এ সময় উপস্থিত পরিচালকগণ ইউএনও‘র কাছে সালেহ উদ্দিন, বাবুল হোসেন, মাওলানা কামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, আবদুল আওয়ালসহ যারা হসপিটালে ভাংচুর চালিয়ে ডা. ইকবাল হোসেনকে লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আহ্বান করেন। পরে পরিচালকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন হসপিটালের প্রায় ৬০ জন পরিচালক। এ সময় তারা সালেহ উদ্দিন ও তার সহযোগীদের হাত থেকে হসপিটালটি রক্ষা করে মানবসেবা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
এ বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, দুপক্ষ ৪টি লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিসুল ইসলাম জানান, হসপিটালটি নিয়ে দুপক্ষের কোন্দলে স্বাস্থ্যসেবা বিঘিœত হচ্ছে। আমার কাছে বেশ সংখ্যক পরিচালক স্বাক্ষরিত দুইটি লিখিত আবেদন করেছে। আমি দুপক্ষকে ডেকে একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করবো।


















































