নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচরে লাইসেন্সবিহীন ৪টি ‘স’ মিলকে ১৪ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল উপজেলার ৪টি স মিলে এ অভিযান চালানে হয়।
অর্থদন্ডকৃত ‘স’ মিল গুলো হলো, চর আমান উল্যাহ ইউনিয়নে এনায়েত উল্যাহ বাবুল ‘স’ মিল, হেজারাম ‘স’ মিল, হেলাল ‘স’ মিল ও সাহাদাত ‘স’ মিল।
উপজেলা বন বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
ইউএনও চৈতী সর্ববিদ্যা জানান, করাত-কল (লাইসেন্স) ২০১২ বিধিমালা ৩ এর ১ ধারা অনুযায়ী লাইসেন্সবিহীন চারটি ‘স’ মিলে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে লাইসেন্স না পাওয়া পর্যন্ত করাত কলগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।


















































