মোঃ জামাল উদিন দুলাল:
মুজিববর্ষে পুলিশ নীতি’ ‘জনসেবা আরও সম্প্রীতি’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে কমিউনিটি পুলিশিং ডে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুুপুরে দেবিদ্বার থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার বি-পাড়া সার্কেল সহকারি পুলিশ সুপার মো. আমিরুল্লাহ। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরিফুর রহমান এর সভাপতিতে এসময় বক্তব্য রাখেন।
দেবিদ্বার থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি পিএম শহিদুল্লাহ পলাশ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কাশেম চেয়ারম্যান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শিরিন সুলতানা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, কামরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইউনুস মাষ্টার, মোঃ মুকবল হোসেন মুকুল, কামরুজ্জামান মাসুদ সহ আরো অনেকে।


















































