শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বালতির পানিতে পড়ে একইসাথে যমজ দুই বোনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে পড়ে একইসাথে ৩ বছর বয়সী যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।

রোববার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পৌর এলাকার মসজিদ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাবা ও সাহারা ওই গ্রামের এমদাদের সন্তান।

নিহতের বাবা বলেন, সকাল ৯টার দিকে বাড়ির বাইরে কাজ করছিলাম। এ সময় টয়লেটে থাকা বালতি ভর্তি পানি নিয়ে খেলছিল আমার দুই মেয়ে। হঠাৎ তারা বালতির মধ্যে পড়ে যায়। তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি