শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কক্সবাজার থেকে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যু আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০২২

ডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ছয় জলদস্যুকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। তারা সবাই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। এরই পরিপ্রেক্ষিতে ছদ্মবেশে র‌্যাবের একটি দল সাগরে অভিযানে যায়। এ সময় একটি ট্রলার থেকে অস্ত্র-গুলিসহ তাদের আটক করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি