বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় প্রাইভেটকারভর্তি ফেনসিডিলসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০২২

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সদরের আমতলী এলাকা থেকে ১৭৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

১৮ ফেব্রুয়ারি সদরের আমতলী এলাকায় র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার লাকসাম উপজেলার মধ্যম বাতা বাড়িয়া গ্রামের মোঃ আবু সাঈদের ছেলে মোঃ মাইন উদ্দিন (৩৪) এবং বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের মৃত আয়ুব আলী বেপারীর ছেলে মোঃ আবুল খায়ের (৪৮)।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি