বি এম মহিউদ্দিন মন্টিঃ
কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব ও তার সহধর্মিনী এ্যাডভোকেট হনুফা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বারের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যরা।
সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা বারের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আহসান উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।এসময় আরও উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সহ সভাপতি মোঃ আব্দুল মান্নান মজুমদার, মোঃ নুরু ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী।এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বারের জেলা পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম,সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট গোলাম ফারুক, সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট ইউনুছ, সিনিয়র আইনজীবি মাসুদ সালাউদ্দিন, নারী ও শিশু স্পেশাল পিপি এডভোকেট আমজাদ, সাবেক কুমিল্লা বারের জেলা পিপি মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক কুমিল্লা বারের সাধারণ সম্পাদক এড. সৈয়দ নুরুসহ আরো অনেকেই।এসময় এমপি মুজিবুল হক মুজিব বলেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করেছি। তার ফসল হিসেবেই আজ আমাদের এমন অসাধারণ বিজয়। আমি ও আমার স্ত্রী আইনজীবি, আইনজীবিদের সাথে আমার নিবিড় একটি সম্পর্ক রয়েছে। এ বিজয়ই স্বাধীনতার সপক্ষের বিজয়।এ বিজয়ের মান মর্যাদা ধরে রাখতে হবে। কুমিল্লা বার নির্বাচনে সাদা প্যানেলকে বিজয় করার জন্য যে ভাবে সবাই ঐক্য বদ্ধ হয়েছেন এ ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। পরিশেষে বিজয়ী সকলকে ধন্যবাদ জানান এমপি মুজিবুল হক মুজিব।
কুমিল্লা বারের বিভিন্ন দাবি উত্থাপন ও সমস্যা তুলে ধরেন আইজীবিগণ গেল বছরে নতুন আরো ১শত ৩২জন আইনজীবী কুমিল্লা বারের নতুন সদস্য হওয়ায় তাদের চেম্বারের বিষয়ে আলোচনা করেন আইনজীবিগণ।পরিশেষে মহিলা আইনজীবি গণ এমপি মুজিবুল হক মুজিবের সহধর্মিণীকে ফুলের তুরা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।



















































