সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফের পর্দায় ফিরবেন শাহরুখের সঙ্গে? জবাবে যা বললেন জুহি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৩.২০২২

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী জুহি চাওলা জুটি। পর্দায় তাদের রসায়ন নিয়ে নতুন করে কিছু বলতে হয় না। পর্দার পিছনেও দু’জনের বন্ধুত্ব দেখার মতো। একসঙ্গে কি আবারও ফিরবেন তারা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী।

খানিক মজার সুরে জুহি বলেন, “আমি তো আশা করছি আমরা একসঙ্গে ছবি করব। এই একই প্রশ্ন শাহরুখকেও কেন করা হচ্ছে না? পরের বার ওর সঙ্গে দেখা হলে এই প্রশ্নটা করবেন।”

‘ইয়েস বস’, ‘ডুপ্লিকেট’, ‘ডর’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ-জুহি। প্রত্যেকটি ছবিই বক্স অফিসে সফল। শুধু বলিউডেই নয়, ক্রিকেটেও একে অপরের সঙ্গী তারা। কলকাতা নাইট রাইডার্সের মালিকানা রয়েছে তাদের হাতে। শাহরুখের পরিবারের সঙ্গেও জুহির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিং খানের পুত্র আরিয়ান খানের জন্মদিনে তাকে ৫০০ টি চারাগাছও উপহার দিয়েছিলেন অভিনেত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি