ডেস্ক রিপোর্ট:
জামালপুরের ইসলামপুর উপজেলায় ছাত্রকে বলাৎকারেরর অভিযোগে ছামছুল হক সাজু নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান মাজেদ জানান, বুধবার রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের দারুত তাহফিজ এনামুল খান হিফজুল কোরআন মাদরাসার নুরানী শাখার ১০ বছর বয়সী এক ছাত্রকে ডেকে নিয়ে শরীর ম্যাসেজ করান মাদ্রাসার সহকারি শিক্ষক ছামছুল হক সাজু। এর এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করে মাদ্রাসা শিক্ষক সাজু।
বৃহস্পতিবার সকালে শিশুটির বড় ভাই মাদ্রাসায় খাবার দিতে গেলে বিষয়টি তাকে জানায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ওই মাদ্রাসা শিক্ষককে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে। শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


















































