শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মালয়েশিয়া পাচারকালে ৫৭ রোহিঙ্গাসহ ২ দালাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০২২

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৫৮ জনকে উদ্ধার করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা। এ সময় তাদের পাচারে জড়িত দুই দালালকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার বাহারছড়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী,পুরুষ ও শিশু রয়েছে।
উদ্ধার হওয়াদের মধ্যে ৫৭ জন রোহিঙ্গা এবং একজন স্থানীয় নাগরিক। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৭ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাতে তিনি আরো জানান, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল এসব রোহিঙ্গাদের। খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি