বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কুমিল্লা সেনানিবাসে “ এ প্লাস গ্রুপ স্বাধীনতা দিবস কাপ গল্ফ টূর্ণামেন্ট” অনুষ্ঠিত


কুমিল্লা সেনানিবাসে “ এ প্লাস গ্রুপ স্বাধীনতা দিবস কাপ গল্ফ টূর্ণামেন্ট” অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে “মুজিব বর্ষ ১ম এ প্লাস গ্রুপ স্বাধীনতা দিবস কাপ গল্ফ টূর্ণামেন্ট -২০২২” অনুষ্ঠিত হয়েছে। এ টুর্ণামেন্টে দেশের বিভিন্ন গল্ফ ক্লাব থেকে প্রায় শতাধিক গল্ফার অংশ নেন।

শুক্রবার (১ এপ্রিল) সকালে ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, এনডিসি, পিএসসি। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গল্ফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ প্লাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম তমিজ উদ্দিন ভূইয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি