এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় ওরাই আপনজন সংগঠন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে দরিদ্র মানুষের মাঝে ১ লক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রোটা. কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ জহিরুল হক স্বপন, আখতারুজ্জামান, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন। আলোচনা সভা শেষে মানুষের মাঝে ইফতার সামগ্রী হাতে তুলে দেওয়া হয়।


















































