মোঃ জামাল উদিন দুলাল:
কুমিল্লার দেবিদ্বারে ৫৫০জন দুস্থ ও এতিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে খুরুইল বুটিয়াকান্দি দরবার আয়োজিত কাতার চ্যারিটির অর্থায়নে প্রায় ১৮ লক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের বহি:বিশ্বের সংবাদ উপস্থাপক ড. শাহ মো. এনামুল হক আল আজহারী পীর সাহেব, খুরুইল বুটিয়াকান্দি দরবার ।
ইফতার সামগ্রীতে রয়েছে, ২৫ কেজি চাল, ৫ লিটার তেল, ২ কেজি ছোলা, দুই কেজি খেজুর, ২ কেজি চিনি, এক কেজি লবন এবং দুই কেজি মুসর ডাল। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক উপমন্ত্রী এএফএম ফখরুল ইসলাম মুন্সী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি মো. আরিফুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ইকবাল হোসেন রুবেল, আবু তাহের সরকার, আলমগীর কবির, আব্দুল মতিন মেম্বার, আলহাজ্ব মাওলানা এমদাদুল হক ও সাংবাদিক বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



















































