শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনীতে ট্রাকচাপায় স্কুল ছাত্রের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৪.২০২২

ডেস্ক রিপোর্ট:

ফেনীর ছাগলনাইয়ার শুভপুর এলাকায় ট্রাকচাপায় আবদুল কাদের জিলানী (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। তিনি ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের আধার মানিক গ্রামের শামসুল হকের একমাত্র ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৭ এপ্রিল) জিলানী স্কুলের পরীক্ষা শেষে চুল কাটার জন্য সেলুনে যাওয়ার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তার শরীরের নিচের অংশ গুরুতর আহত হয়। ট্রাকের হেলপার তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্রগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকরা তার রক্তক্ষরণ বন্ধ করতে না পারায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মহাসড়কের নারায়নগঞ্জে তার মৃত্যু হয়। আজ সোমবার সকালে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি