শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছেলের বাঁশের কঞ্চির আঘাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৪.২০২২

ডেস্ক রিপোর্টঃ

শেরপুরের শ্রীবরদীতে ছেলের মারধরে সুরুজ আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার শংকরঘোষ গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, সুরুজ আলীর তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে বাবা সুরুজ আলীর সব সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকত। শুক্রবার দুপুরে বাবা ও ছেলের মধ্যে হালকা কথাকাটাকাটি হয়। বিকালে সুরুজ আলী বাড়ির পাশের বাজারে যান। এ সময় অতর্কিতভাবে বিল্লাল হোসেন তার বাবার ওপর আক্রমণ করেন। বাঁশের কঞ্চি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে সুরুজ আলী বাড়িতে পৌঁছার পর মারা যান। ঘটনার পর থেকেই বিল্লাল হোসেন পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে। ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি