ডেস্ক রিপোর্টঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাড়ির পুকুর থেকে আবু জাফর প্রদীপ (৩৮) নামে এক সাংবাদিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ডান হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। প্রদীপ পেশায় দলিল লেখক ও একটি পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি ওই গ্রামের মৃত খালেক পাহোলানের ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


















































