শনিবার,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৬.২০২২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল করিম জানান, ঢাকা-সিলেট রেলপথের আজমপুরের বাইপাস এলাকায় সকালের কোনো ট্রেনে তিনি কাটা পড়েন। ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি