শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের, আহত আরও ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০২২

ডেস্ক রিপোর্টঃ

ফেনীর তেমুহনীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় তেমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপোরোয়া গতির একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মো. শাকিল ও যাত্রী জেসমিন আক্তার (৫৫) নিহত হন।

এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন। তারা হলেন- নিহত জেসমিন আক্তারের দুই সন্তান প্রীতি (২১) ও পিংকি (৩০)।

তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়।

জেসমিন আক্তার দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতভূঞা সালামত উল্যাহ প্রেসিডেন্টবাড়ির বাসিন্দা।

মহিপাল হাইওয়ে থানার ওসি আব্দুস সামাদ হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি