মো. জামাল উদ্দিন দুলালঃ
শ্রী কৃঞ্চের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় কুমিল্লা দেবিদ্বার উপজেলা কালী মন্দিও প্রাঙ্গনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার পুজা উদযাপন কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু মানিক চক্রবর্তীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি।
এসময় বক্তব্য রাখেন – দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃঞ্চ, দেবিদ্বার উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অনিল চক্রবর্তী, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু তপন চন্দ্র সাহা, উপজেলা হিন্দু , বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ যুগ্ন সাধারণ সম্পাদক বাবু পিন্টু কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক বাবু রিপন দত্ত, উপজেলা হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদ যুগ্ন সাধারণ সম্পাদক ও ব্যবায়িক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক বাবু রমর দাস রমু, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক বাবু সুমন কুমার সাহাসহ আরো অনেকে। এদিকে আলোচনা সভা শেষে বনাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীমন্দিরে এসে শেষ হয়।



















































