শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাসার পাশে পুকুরে মিলল হাসান-হোসাইনের লাশ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার পুকুরে ডুবে মো. হাছান (১২) মো. হোসাইন (১০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ১৯ আগষ্ট) রাতে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

মুতরা বনগ্রাম আবুল খায়ের কলোনির মো. শফির ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তারা দুই ভাই বিকেলে ঘর থেকে বের হয়। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে। পরে এলাকাবাসী বাসার পাশে প্রায় রাত ১০টার সময়ে বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার পুকুরে ভাসমান অবস্থায় হাসানের লাশ দেখতে পায়।

পরে পুকুরে তল্লাশি চালিয়ে ছোট ভাই হোসাইনকেও উদ্ধার করে। স্থানীয় চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি