শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ সিএনজি যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে উখিয়া উপজেলার হিজলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার জয়নাল উদ্দিনের স্ত্রী সলিমা খাতুন (৪৫), একই এলাকার অটোরিকশা চালক গুরামিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম ও রামু উপজেলার মেরুল্লা এলাকার মৃত মনিদ্র ধরের ছেলে বিধুধর (৫২) নিহত ১ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহত রামু গর্জনিয়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ (৩০)। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি