শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় অননুমোদিত ৪ হাসপাতাল-ক্লিনিক বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০২২

ডেস্ক রিপোর্ট:

সরকারি নির্দেশনা উপেক্ষা করে অননুমোদিত হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে কুমিল্লায় চার প্রতিষ্ঠানকে বন্ধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২৯ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে অননুমোদিত এসব প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, অনিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে। সব নিয়ম মেনে তারা প্রতিষ্ঠান পরিচালনা করতে চাইলে পুনরায় অনুমতি দেওয়া হবে।

জেলাজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বন্ধ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, কুমিল্লা নগরীর সদর হাসপাতাল পাশের ফেয়ার কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টার, চৌদ্দগ্রামের গুণবতী বাজারের হেলথ মেডিকেল সেন্টার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টার।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি