শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে কাশির ওষুধ ভেবে কীটনাশক পানে কিশোরীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০২২

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে কাশির ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শুল্যাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত লিমা আক্তার (১২) উপজেলার ৬ নং চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য শুল্যাকিয়া গ্রামের মো. এমরানের মেয়ে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকাল ৮টার দিকে লিমা কাশির ওষুধ মনে করে ভুল করে ধান খেতে প্রয়োগ করা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এরপর পরিবারের লোকজন তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি