বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বি–বাড়িয়া ট্রেনের ধাক্কায় নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় এক চিকিৎসকের পিতা শীতল দেবনাথ (৭০) নিহত হয়েছেন। শুক্রবার সকালে শহরতলীর দারিয়াপুর রেল ব্রীজের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তিনি শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার খোকন দেবনাথের পিতা।

পরিবার সদস্যরা জানায়, শীতল দেবনাথ বার্ধক্যজণিত কারণে আলঝেইমারস নামক রোগে আক্রান্ত ছিলেন। এতে তিনি কোন কিছু মনে রাখতে পারতেন না এবং কাউকে চিনতেন না। বৃহস্পতিবার বিকেলে তিনি সকলের অজান্তে ঘর থেকে বেড়িয়ে যান। তাকে অনেক খোঁজাখোজি করেও পাওয়া যায়নি। পরে রেলওয়ে পুলিশের মাধ্যমে তার ট্রেনের ধাক্কায় মৃত্যুর খবরটি জানতে পেরে মরদেহ বাসায় নিয়ে আসা হয়।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে লাইনের পাশ থেকে শীতল দেবনাথের মরেদহ উদ্ধার করা হয়। তবে কোন ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন তা জানাযায়নি। পরে পরিবারের লোকজন ওই বৃদ্ধের পরিচয় সনাক্ত করে এবং কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি