বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলা পরিষদ নির্বাচন: দেবিদ্বারে এমপি রাজী সমর্থিত দুই প্রার্থী বিজয়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দেবিদ্বারে ( ৬ নং ওয়ার্ড) সাধারণ সদস্য পদে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো: বাবুল হোসেন ওরফে ভিপি বাবুল ( হাতি ) । অপর দিকে সংরক্ষিত ( দেবিদ্বার, চান্দিনা ও বরুড়া) সাধারণ সদস্য পদে ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিরিন সুলতানা (ফুটবল) । এরা দুজনই সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থিত বলে জানা গেছে।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দেবিদ্বারে ( ৬ নং ওয়ার্ড) সাধারণ সদস্য পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান সরকার (তালা) পেয়েছেন ৫৩ ভোট।

অপর দিকে মহিলা সদস্য পদে বিজয়ী শিরিন সুলতানা দেবিদ্বারে ১৫১ ভোট, চান্দিনায় ১০৩ ভোট ও বরুড়ায় ৮৪ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী প্রার্থী শাহিনুর লিপি ৩ উপজেলায় পেয়েছেন ৪২ ভোট (দেবিদ্বারে ৯ ভোট, চান্দিনা ২২ ভোট ও বরুড়ায় ১১ ভোট)।

পরাজিত প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান সরকার  এবং শাহিনুর লিপি  দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী  মাষ্টার  সমর্থিত ছিলেন বলে জানা গেছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি