শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুলের নিয়োগ বাতিল


যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুলের নিয়োগ বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১০.২০২২

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

র‍্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নি‌ষেধাজ্ঞা আরো‌পের পর শহীদুল‌কে সরা‌নোর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর গত ১৩ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি