শনিবার,৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি জেগে ঘুমায় তাই উন্নয়ন দেখে না : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি জেগে ঘুমায় তাই উন্নয়ন দেখে না।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, তারেক রহমান লন্ডনে বসে রিমোট চেপে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর স্বপ্ন দেখেন। তারা দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র করছেন। ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়া হবে।

তিনি বলেন, সমবায়ীরা দেশের শক্তি। বঙ্গবন্ধু দেশকে সমবায়ের মাধ্যমে উন্নত করতে চেয়েছিলেন। আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরমেয়র সিদ্দিক হোসেন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি