শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাকে গলা কেটে হত্যা করল ছেলে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০২২

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে বন্দর থানার ওসি আবুবকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই ইউনিয়নের হরিবাড়ি জহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত মায়ের নাম সুস্মিতা (৫০)। ঘাতক ছেলের নাম মাজহারুল ইসলাম সজিব (৩০)।

এ বিষয়ে ওসি আবুবকর সিদ্দিক জানান, সোমবার ভোরে ওই এলাকার আবদুল রফিকের ছেলে সজিব মা সুস্মিতাকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি