শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে না: কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০২২

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ৭ এমপি পদত্যাগ করলে সংসদ অচল হয়ে যাবে, এটা ভাবার কারণ নেই।’

‌‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের’ প্রতিবাদে শনিবার বিকালে সাভারে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপি কি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে?

এর আগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলটির ৭ এমপি সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠের গণসমাবেশ থেকে এই পদত্যাগের ঘোষণা দেন তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি