বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ বন্ধু নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০২৩

ডেস্ক রিপোর্ট:

পাবনার সাঁথিয়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৯ জানুয়ারি) রাতে ১২টার দিকে মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরাম চর গ্রামের ইউনুস আলীর ছেলে যুবরাজ (১৬)। এ বছর তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২)। তিনি পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের অনার্সের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সোমবার রাতে পাবনা শহর থেকে একটি মোটরসাইকেলে তিন বন্ধু বাড়ি ফিরছিলেন। এ সময় সাঁথিয়া বাজারের বোয়াইলমারী মোড় পার হলে হঠাৎ করে সামনে কুকুর এসে পড়লে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ছমিলের গাছের কাঠের গুলের স্তূপে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজন নিহত হন। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি