শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এক্সপ্রেসওয়েতে সেলফি তুলতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

শিক্ষা সফরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গিয়ে সেলফি তোলার সময় ফ্লাইওভার থেকে পড়ে গিয়ে সৈকত হোসেন নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

সৈকত সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সৈকত আখড়াখোলা গ্রামের গফফার মোড়লের ছেলে।

বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুজ্জামান জামিল জানান, ‘বৃহস্পতিবার ছয়টি বাসে স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী শিক্ষা সফরে যায়। বিভিন্ন স্থান দর্শন শেষে রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা গোল চত্বরে আসে শিক্ষার্থীরা। সেখানে বাস থেকে নেমে যে যার মতো মোবাইলে ছবি তুলতে থাকে। সৈকত সেলফি তুলতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে ওঠে। এক্সপ্রেসওয়ের কিনারায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায় সে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি জানান, সৈকত মেধাবী ছাত্র ছিল। এমন দুর্ঘটনায় তার মৃত্যুতে সবার মধ্যে শোক নেমে এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি