শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নিখোঁজের ১দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রাজধানী পুরান ঢাকার চকবাজারের কাজী রিয়াজউদ্দিন রোড এলাকায় একটি বাসার সেপটিক ট্যাংক থেকে মো. আরিয়ান (০৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার। শনিবার (১১ই ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটির উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চকবাজার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাইসুল ইসলাম জানান, গত শুক্রবার নামাজের পর থেকে এই শিশুটি নিখোঁজ ছিল। এই ব্যাপারে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। (১১ই ফেব্রুয়ারি) সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোড়কে পাঠানো হয়েছে। তিনি জানান, বাসার সামনে সেপটিক ট্যাংকির কোন লক ছিল না। উপরে একটি কাঠের টুকরো দিয়ে ঢাকা ছিল। ওই শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরো জানান, শিশুটির পিতার নাম মো. আরিফ হোসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি