রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভুটানের সঙ্গে এবার বাড়বে ব্যবসা-বাণিজ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রাফিক ইন ট্রানজিট সংক্রান্ত একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এর ফলে পণ্য পরিবহনে ভুটান বাংলাদেশের সব বন্দর ব্যবহার করতে পারবে। ফলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য বাড়বে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আসন্ন রমজান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কেবিনেট ডিভিশন থেকে সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাজার মনিটরিংয়ে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে। তবে রমজানে যাতে করে কিছুতেই জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়ানো না হয়; সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে সরকার। তাই প্রয়োজনে মোবাইল কোর্টের ব্যবহারও করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি