বুধবার,৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ভালো থেকো তুমি’ ফেসবুক লাইভে এসে স্কুল ছাত্রের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় রনজু আহমেদ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী   আত্মহত্যা করেছে।

মৃত রনজু ওই এলাকার হরফ আলীর ছেলে এবং কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মৃতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রঞ্জু নিজের ফেসবুক আইডিতে লাইভ চালু করে সেখানে শিরোনাম দেয়- ‘হেরে গেছি, বিদায় ভালো থেকো তুমি, এ পৃথিবী।’ এরপর গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সাথের ঝুলে পড়ে। লাইভ চলার ৯ মিনিট পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে ঘরে ঢুকে রশি থেকে তাকে নামায়। কিন্তু তার আগেই রনজু মারা যায়।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি