ডেস্ক রিপোর্ট:
রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে রমনা থানার এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। শুনানি শেষে হাইকোর্ট ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
আদালতে মতিউর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, ইমতিয়াজ মাহমুদ ও প্রশান্ত কর্মকার। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী ও সুদীপ চ্যাটার্জি।
গত বুধবার রাতে ঢাকার রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই মামলায় পত্রিকাটির প্রতিবেদক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন।


















































