সোমবার,৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন (৩০) নামে এক যুবক মারা গেছেন। পেশায় তিনি ইলেকট্রিশিয়ান ছিলেন।

রবিবার বিকাল ৫টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনে এই দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি