শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশ বক্স থেকে লাইটার চুরির অভিযোগে শিশুকে মারধর


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামে লাইটার চুরির অভিযোগে এক শিশুকে মারধর করেছেন এক পুলিশ সদস্য। মারধরের শিকার শিশুটির নাম বাবু। রবিবার (১১ জুন) সকাল ১১টার দিকে নগরীর টাইগারপাস পুলিশ বক্সের পাশে এই ঘটনা ঘটে।

এই ঘটনার ৩০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ট্রাফিক বক্সের পাশের একটি দোকানে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে ওই শিশু। মারধরকারী কনস্টেবল শওকত সিএমপির ট্রাফিক বিভাগের র‍্যাকার চালক হিসেবে কর্মরত।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দোকানে ঢুকে কনস্টেবল শওকত ওই শিশুকে একের পর এক থাপ্পড় দিতে থাকেন। এসময় তার মুখে ছিল সিগারেট। শিশুটির কান্না দেখে স্থানীয়রা তাকে থামতে বললেও তিনি শুনেননি। পুলিশ বক্স থেকে লাইটার নিয়ে আসার কথা বলে তাকে মারধর করে সেই পুলিশ সদস্য।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি