শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১০


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

ঝালকাঠির ছোট্টকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় শিশুসহ ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।

শনিবার (২২ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন জহুরুল ইসলাম।

তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি