শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কিশোরদের সাফের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত


কিশোরদের সাফের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

দুই দেশ দুই গ্রুপে থাকায় সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে দেখা হয়নি বাংলাদেশ ও ভারতের। দুই দেশ সেমিফাইনালে উঠলেও প্রতিপক্ষ ছিল ভিন্ন। বাংলাদেশ খেলেছিল কুয়েতের বিপক্ষে, ভারতের প্রতিপক্ষ ছিল লেবানন।

সিনিয়র সাফে দেখা না হলেও কিশোরদের সাফের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। আগামী ১ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ, ভারত ও নেপাল।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় বাংলাদেশ ও ভারত এবং সন্ধ্যা ৭ টায় পাকিস্তান ও ভুটান মুখোমুখি হবে।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে ৩ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১০ সেপ্টেম্বর ফাইনাল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি