শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতীয় দলের তারকা হাসান মাহমুদের ডেঙ্গু পজিটিভ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০২৩

স্পোর্টস ডেস্কঃ

জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার ডেঙ্গু পজিটিভ হয়েছে।

গত পাঁচ-ছয়দিন ধরেই জ্বরে ভুগছেন হাসান মাহমুদ। পড়শু রাতে তার শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। সোমবার রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে।

হাসান মাহমুদের জ্বরের মাত্রা কিছুটা কমেছে। তবে শারীরিক দুর্বলতা রয়েছে। এখন অনেকটা সুস্থবোধ করছেন।

চলতি মাসের ৩০ আগস্ট পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং ৫ অক্টোবর ভারতের শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে।

সোমবার মিরপুরে ক্রিকেটারদের রক্ত ও চক্ষু পরীক্ষা করানো হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি