বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রত্যাহারের দাবিতে ইউপি সদস্যের কুশপুত্তলিকা দাহ করলেন এলাকাবাসি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০২৩

জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বারে নানা অনিয়ম, মাদক কারবারে জড়িতসহ মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় এক ছাত্রলীগের কর্মীকে মারধর করার প্রতিবাদে বৃহস্পতিবার গুনাইঘর উত্তর ইউনিয়নের ১নং ইউপি সদস্য মো. স্বপন সরকারের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

একইসঙ্গে তাকে প্রত্যাহার ও অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। এর আগে কয়েক’শ নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন নারী জানায়, মেম্বার স্বপন পূর্বে ডাকাতি করত, তার নামে থানায় কয়েকটি ডাকাতির মামলা ছিল। পরে এসব ছেড়ে দিয়ে বিদেশ চলে যায়, ৬/৭ বছর বিদেশ থেকে এলাকায় আসে।

সবাই মনে করেছিল সে ভালো হয়ে গেছে। ভোটের আগে সে লোকজনের হাতে পায়ে ধরে ভালো হয়ে গেছে মর্মে প্রতিশ্রুতি দেয়। আমরা সরল মনে তাকে ভোট দিয়ে মেম্বার বানাই, কিন্তু আর ভালো হলো না, সে পাশ করার ধলাহাস বাজারে একটি অফিসের নামে একটি টর্চার সেল তৈরী করে, সেখানে নিয়ে তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে ধরে এনে মারধর করেই। গত কয়েক মাস আগে জয়নাল হোসেন নামে এক যুবককে তার বাড়ি থেকে ধরে টেনে হেচরে তার অফিস কক্ষে তিন ঘণ্টা আটকে রেখে মারধর করে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। সে ও তার ছেলে এলাকায় মাদক কারবারির সাথে জড়িত। তাকে এলাকার গন্যমান্য ব্যক্তিরা বাধা দেওয়ার পরও মাদক কারবারি করে আসছে । সর্বশেষ ছাত্রলীগ কর্মী নাজমুল হাসান তার মাদক বেচাকেনায় বাধা দেয়ায় তাকে ধলাহাস বাজারে প্রকাশ্যে বেদড়ক মারধর করে। পরে তাকে স্থানীয়রা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রত্যাহারের দাবিতে ইউপি সদস্যের কুশপুত্তলিকা দাহ করলেন এলাকাবাসী

ছাত্রলীগ কর্মী নাজমুল জানায়, মেম্বার স্বপন ও তার ছেলে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা করে। বাজারে তাঁর একটি অফিস কক্ষ রয়েছে, ওই অফিসে মানুষ ধরে এনে নির্যাতন করা হয়। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনা। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাবেক সেনা সদস্য মো. আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মো. সৈয়দ আলী, মো. হাকিম, মো, নজরুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।

এ বিষয়ে অভিযুক্ত স্বপন সরকার বলেন, আমি মাদকের সাথে জড়িত না। কয়েক বছর আগে দেয়া ফেসবুকে একটি পোস্ট নতুন করে শেয়ার দেয়ায় এ নিয়ে নাজমুলের সাথে আমার খালাত ভাইয়ের কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। আমি এসে এ ঘটনা মিমাংসা করার চেষ্টা করলে নাজমুল আমার ওপর উত্তেজিত হলে তখন রাগে তাকে মারধর করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি