শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ইউনূসের আত্মসম্মান নেই বলে বিবৃতি ভিক্ষা করছেন: শেখ হাসিনা


ইউনূসের আত্মসম্মান নেই বলে বিবৃতি ভিক্ষা করছেন: শেখ হাসিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউনূসের আত্মসম্মান নেই বলে বিবৃতি ভিক্ষা করছেন। যারা বিবৃতি দিয়েছেন তারা লোক পাঠাক আমি আহবান করছি তারা এসে দেখুক তিনি কী করেছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৪টার দিকে গণভবনে দক্ষিণ আফ্রিকা সফরের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ তো এটাই ৩ ঘণ্টায় ঢাকা থেকে বরিশালে যাওয়া যায়। আগে যেতে কত ঘণ্টা লাগতো প্রশ্ন রাখেন তিনি?

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে শেষে রোববার তিনি দেশে ফিরেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি