শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ ৬ জন গুলিবিদ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৯.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের বকুলতলা এলাকায় এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস কবির গুলিবিদ্ধ হয়ে শিশুসহ ছয়জন চিকিৎসা নিতে আসার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি