বুধবার,১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আ. লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা কাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০২৩

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায়অনুষ্ঠিত হবে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

আজ শনিবার দলের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি