বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দেশের সড়কে পাঁচ লাখের বেশি মেয়াদোত্তীর্ণ যানবাহন : বিআরটিএ চেয়ারম্যান


দেশের সড়কে পাঁচ লাখের বেশি মেয়াদোত্তীর্ণ যানবাহন : বিআরটিএ চেয়ারম্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০২৩

দেশের সড়কে পাঁচ লাখের বেশি মেয়াদোত্তীর্ণ যানবাহন : বিআরটিএ চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, দেশের সড়কে পাঁচ লাখের বেশি মেয়াদোত্তীর্ণ যানবাহন রয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর বনানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সড়ক নিরাপদ করতে হলে সবার সচেতনতা দরকার উল্লেখ করে তিনি বলেন, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতন না হলে নিরাপদ সড়ক বাস্তবায়ন আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।

তিনি আরও জানায়, আমাদের এনফোর্সমেন্ট দুর্বলতা আছে। কারণ বিআরটিএর পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নেই। তাহলে কীভাবে আমরা এনফোর্সমেন্ট নিশ্চিত করব। শুধু রাজধানী ঢাকার যানবাহন নিয়ন্ত্রণের জন্য অন্তত ১০০ জন ম্যাজিস্ট্রেট দরকার। কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট আছে ৫-৬ জন।

এমন প্রেক্ষাপটে সামজিক আন্দোলন গড়ে না তুললে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি