বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০২৩


ডেস্ক রিপোর্ট:

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৪ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।

২০২৩ সালের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি