শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্টের দল ঘোষণা, নেই শরিফুল


ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্টের দল ঘোষণা, নেই শরিফুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০২৪

ভারতের বিপক্ষে

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্টের দল ঘোষণা, নেই শরিফুল

স্পোর্টস ডেস্কঃ

ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

এই সিরিজে দলে নেই পেসার শরিফুল ইসলাম। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন জাকের আলি অনিক। এর আগে তিনি বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন।

বাংলাদেশ দল ১৫ সেপ্টেম্বর ভারত সফরের উদ্দেশ্যে দেশ ছাড়বে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর, চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্টটি ২৭ সেপ্টেম্বর কানপুরে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ৬, ৯ এবং ১২ অক্টোবর।

ভারতের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি